ঢাকা ০৬:২০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

বাহুবলে চোরাচালান ও হামলার অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

হবিগঞ্জের বাহুবলে আন্তঃজেলা চোরাকারবারি চক্রের হোতা ও স্থানীয় আওয়ামী লীগ নেতা কামরুল উদ্দিন ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলা পরিষদের গেটের সামনে থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ইমন উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইমনের বিরুদ্ধে উপজেলার ভাদেশ্বর ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। অভিযোগ রয়েছে, তিনি একটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ব্যবসার আড়ালে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনা এবং সীমান্ত দিয়ে ভারতীয় পণ্য চোরাচালানের একটি শক্তিশালী সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, কামরুল উদ্দিন ইমনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ রয়েছে। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। এই প্রভাবশালী নেতার গ্রেপ্তারের খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভবিষ্যতের আকাশপথে বাংলাদেশের রূপরেখা: জাতীয় মাস্টারপ্ল্যান প্রণয়ন শুরু

বাহুবলে চোরাচালান ও হামলার অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৫৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬