ঢাকা ০৪:০০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

যুক্তরাজ্যে মপেড নিয়ে হাসনাতের গাড়ি আটকান সাবেক ছাত্রলীগ নেতা, আইনি জটিলতায় এমপি

যুক্তরাজ্য সফররত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে বহনকারী গাড়িকে অনুসরণ ও পথরোধ করার ঘটনা ঘটেছে। এ নিয়ে কেমব্রিজ এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২০ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, একটি মপেড হাসনাত আব্দুল্লাহকে বহনকারী গাড়িটিকে অনুসরণ করছে। গাড়ির ভেতর থেকে ধারণ করা ভিডিওতে মপেড চালককে অস্বাভাবিকভাবে যান চালাতে এবং অশালীন ইঙ্গিত করতে দেখা যায় বলে দাবি করা হয়।

এ অবস্থায় গাড়িতে থাকা ব্যক্তিরা নিরাপত্তাজনিত কারণে এলাকা ত্যাগের চেষ্টা করলে মপেডটি দ্রুত গতিতে এসে গাড়ির পাশে অবস্থান নেয় এবং একপর্যায়ে গাড়ির পথরোধ করে দাঁড়ায়। পরে হাসনাত আব্দুল্লাহর সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি গাড়ি থেকে নেমে মপেড চালকের সঙ্গে কথা বলতে গেলে পরিস্থিতি তর্ক-বিতর্কে গড়ায়। 

একপর্যায়ে তারা মপেডটি গাড়ির সামনে থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের নজরে এলে তারা পুলিশকে বিষয়টি অবহিত করেন। এরই মধ্যে হাসনাত আব্দুল্লাহকে বহনকারী গাড়িটি ঘটনাস্থল ত্যাগ করে। আল-জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের ঘটনার বিস্তারিত জানিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন। 

তিনি জানিয়েছেন, মপেড চালক সিলেট ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জুবায়ের আহমেদ। তিনি মারধরের অভিযোগ এনে শনিবার (২০ জুন) লন্ডনের কেমব্রিজ থানায় একটি মামলা করেন। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে এনসিপি ইউকে অ্যালায়েন্স।

হাসনাত আবদুল্লাহ ছাড়া মামলার অন্য আসামিরা হলেন, এনসিপি নেতা এহতেশাম হক, জাকির চৌধুরী ও শাহীন আলম। এছাড়াও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। এর মধ্যে জাকির চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যে হেফাজতে নিয়েছে স্থানীয় পুলিশ।

এ বিষয়ে হাসনাত আব্দুল্লাহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি জানান, কেমব্রিজ পুলিশ ইতোমধ্যে তার সঙ্গে যোগাযোগ করেছে এবং তাকে স্বেচ্ছায় সাক্ষাৎকার (ভলান্টিয়ারি ইন্টারভিউ) দেওয়ার জন্য কেমব্রিজ পুলিশের কার্যালয়ে উপস্থিত হওয়ার পরামর্শ দিয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ১১১ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি: আবেদন শুরু ২১ জুন

যুক্তরাজ্যে মপেড নিয়ে হাসনাতের গাড়ি আটকান সাবেক ছাত্রলীগ নেতা, আইনি জটিলতায় এমপি

আপডেট সময় : ০২:০৯:০০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬