ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের সৌজন্য বৈঠক

জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে সুইডিশ দূতাবাসের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন-পরবর্তী প্রেক্ষাপট এবং বৈদেশিক বিনিয়োগ নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। সুইডিশ রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়নে তার দেশের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এবং ভবিষ্যতে বিনিয়োগ আরও বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া রোহিঙ্গা সংকট সমাধান, বাজেট কাঠামো এবং বাংলাদেশে সুইডেনের অর্থায়নে পরিচালিত বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়েও দুই পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার: প্রেমিকার বাড়ির উঠানে মিলল লাশ, আটক ৪

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের সৌজন্য বৈঠক

আপডেট সময় : ০৩:৪৬:২২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬