ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

মাদক সেবনে বিএনপি নেতার ছেলের ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড

পাবনার ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে তানভীর আহমেদ শিমুল (২৮) নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে এক হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। শনিবার রাতে উপজেলার কাশিপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই রায় প্রদান করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। দণ্ডপ্রাপ্ত তানভীর আহমেদ শিমুল পৌর শহরের চৌবাড়ীয়া দক্ষিণ পাড়া মহল্লার বাসিন্দা এবং পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর সামছুল হকের ছেলে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এই দণ্ডাদেশ দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরাইলি অভিযান: ১ সেনা নিহত, ১৩ আহত

মাদক সেবনে বিএনপি নেতার ছেলের ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড

আপডেট সময় : ০৭:০৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬