ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণ ও নির্বাচনে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে অভিনন্দন জানিয়েছে চীন। একইসঙ্গে, নতুন বিএনপি সরকারের সঙ্গে কাজ করার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছে দেশটি। শুক্রবার (১৩ ফেব্রয়ারি) ঢাকাস্থ চীনা দূতাবাস এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে।
শুক্রবার ঢাকাস্থ চীনা দূতাবাস থেকে পাঠানো বার্তায় বলা হয়, ‘একটি অবাধ ও সফল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। সেই সঙ্গে নির্বাচনে বিজয়ী হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেও (বিএনপি) জানাই আন্তরিক অভিনন্দন।’
এই অভিনন্দন বার্তার মাধ্যমে চীন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্বাগত জানানোর পাশাপাশি নবগঠিত বিএনপি সরকারের সঙ্গে তাদের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেছে।
রিপোর্টারের নাম 























