ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে মমতার অভিনন্দন, শুভেচ্ছা জানিয়েছেন মোদিও

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৩৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঐতিহাসিক ও নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।

অভিনন্দন বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি ভালোবাসা ব্যক্ত করেন। তিনি বলেন, “বাংলাদেশের সকল ভাই-বোন ও জনগণকে জানাই আমার আন্তরিক শুভনন্দন। একইসঙ্গে আমি সবাইকে পবিত্র রমজানের আগাম মোবারকবাদ জানাচ্ছি। নির্বাচনে এই বিপুল জয়ের জন্য আমার তারেক ভাই, তার রাজনৈতিক দল ও অন্যান্য শরিক দলগুলোকে অভিনন্দন জানাই। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।”

প্রতিবেশী দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর গুরুত্বারোপ করে মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমাদের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক সবসময় বজায় থাকবে—এটাই আমাদের প্রত্যাশা।”

এর আগে, বাংলাদেশের সাধারণ নির্বাচনে জয়লাভ করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্সে দেওয়া এক পোস্টে মোদি উল্লেখ করেন, এই বিজয় বাংলাদেশের জনগণের আস্থারই প্রতিফলন। বিএনপিকে নির্বাচনে সঠিক নেতৃত্ব দিয়ে জয়ী করার জন্য তিনি তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

আন্তর্জাতিক মহলের এই অভিনন্দন বাংলাদেশের নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, দুই দেশের শীর্ষ নেতৃত্বের এই শুভেচ্ছা বিনিময় আগামীতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালের কড়াপুর মিয়াবাড়ি মসজিদ: ব্রিটিশবিরোধী সংগ্রামের স্মৃতি বিজড়িত এক স্থাপত্য

তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে মমতার অভিনন্দন, শুভেচ্ছা জানিয়েছেন মোদিও

আপডেট সময় : ০২:৩৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬