ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

সমুদ্রে মহাবিপর্যয়: তিন বছরের তাপপ্রবাহে বিবর্ণ বিশ্বের অর্ধেক প্রবাল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:২৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

বিশ্বের সমুদ্র তলদেশের বাস্তুসংস্থানের অবিচ্ছেদ্য অংশ প্রবাল প্রাচীর এখন চরম অস্তিত্ব সংকটে। সাম্প্রতিক এক আন্তর্জাতিক গবেষণায় উঠে এসেছে ভয়াবহ এক চিত্র—টানা তিন বছরের তীব্র সামুদ্রিক তাপপ্রবাহে বিশ্বের প্রায় অর্ধেক প্রবাল প্রাচীরই তাদের স্বাভাবিক রং হারিয়ে বিবর্ণ হয়ে গেছে। মূলত ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত চলা দীর্ঘমেয়াদি অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধির প্রভাবেই সামুদ্রিক জীববৈচিত্র্যের এই অপূরণীয় ক্ষতি হয়েছে।

বিখ্যাত বিজ্ঞান সাময়িকী ‘নেচার কমিউনিকেশনস’-এ প্রকাশিত এই গবেষণাটি ‘থার্ড গ্লোবাল ব্লিচিং ইভেন্ট’ বা তৃতীয় বৈশ্বিক প্রবাল বিবর্ণকরণ ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়েছে। গবেষণার তথ্য অনুযায়ী, ওই তিন বছরে বিশ্বজুড়ে প্রবাল প্রাচীরের প্রায় ৫১ শতাংশই বিবর্ণ হয়ে পড়েছে। এর মধ্যে সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো, প্রায় ১৫ শতাংশ প্রবাল প্রাচীর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

গবেষকদের মতে, মানব ইতিহাসের নথিবদ্ধ তথ্যের মধ্যে এটিই এখন পর্যন্ত প্রবাল প্রাচীর বিবর্ণ হওয়ার সবচেয়ে বড় এবং দীর্ঘস্থায়ী ঘটনা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রের পানির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় প্রবালের ওপর এই নেতিবাচক প্রভাব পড়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, সমুদ্রের এই ‘রেইনফরেস্ট’ খ্যাত প্রবাল প্রাচীরগুলো হারিয়ে গেলে সামুদ্রিক পরিবেশের ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে পড়বে, যা দীর্ঘমেয়াদে মানবজাতির জন্যও বড় হুমকি হয়ে দাঁড়াবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালের কড়াপুর মিয়াবাড়ি মসজিদ: ব্রিটিশবিরোধী সংগ্রামের স্মৃতি বিজড়িত এক স্থাপত্য

সমুদ্রে মহাবিপর্যয়: তিন বছরের তাপপ্রবাহে বিবর্ণ বিশ্বের অর্ধেক প্রবাল

আপডেট সময় : ০১:২৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬