সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান জানিয়েছেন, তার ডান চোখে মাত্র ১৫ শতাংশ দৃষ্টিশক্তি অবশিষ্ট রয়েছে। সুপ্রিম কোর্টে জমা দেওয়া একটি মেডিকেল রিপোর্ট থেকে এ তথ্য জানা গেছে। পিটিআইয়ের আইনজীবী সালমান সফদারের জমা দেওয়া সাত পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়েছে, আদালতে ইমরান খান জানিয়েছেন, তার চোখে রক্ত জমাট বাঁধা ধরা পড়েছে, যা চোখের জন্য গুরুতর ক্ষতিকর। এ রোগের জন্য ইনজেকশনসহ যাবতীয় চিকিৎসা করা হলেও তার ডান চোখে মাত্র ১৫ শতাংশ দৃষ্টিশক্তি অবশিষ্ট রয়েছে।
আদালত সফদারকে ইমরান খানের এমিকাস কিউরি নিয়োগ করেছেন। এ জন্য সফদার ইমরান খানের সঙ্গে আদিয়ালা কারাগারে দেখা করতে অনুমতি পেয়েছেন। একইসঙ্গে তার চোখের অবস্থা জানিয়ে ১১ ফেব্রুয়ারি একটি প্রতিবেদন আদালতে জমা দেন।
রিপোর্টারের নাম 























