ঢাকা ১০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

ফরিদপুর-৪ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৪২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মিজানুর রহমান মোল্লা। তিনি ফরিদপুর-৪ আসনে দলটির মনোনীত প্রার্থী ছিলেন। বৃহস্পতিবার দুপুরে তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে স্থানীয় পর্যায়ে আলোচনা চলছে যে, তিনি বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম বাবুল খানের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন। এই আকস্মিক সিদ্ধান্তে নির্বাচনী এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

নিজের অবস্থান ব্যাখ্যা করে মিজানুর রহমান মোল্লা বলেছেন যে, তিনি নিরপেক্ষভাবে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি আরও জানান যে, তার দল ইসলামিক ঐক্য জোটে রয়েছে এবং জামায়াতে ইসলামীর সঙ্গেও তাদের সম্পর্ক রয়েছে। এই পরিস্থিতিতে তিনি ফরিদপুর-৪ আসনের জামায়াত প্রার্থী মাওলানা সরোয়ার হোসেনের সঙ্গে কাজ করার বিষয়টি বিবেচনায় রেখেছেন।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস মাওলানা মামুনুল হকের সমর্থিত প্রার্থী হিসেবে মিজানুর রহমান মোল্লাকে ফরিদপুর-৪ আসনে মনোনয়ন দিয়েছিল। এই আসনে জামায়াতের ঘোষিত প্রার্থী হিসেবে মাওলানা সরোয়ার হোসেনও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বৃহস্পতিবার সকালে ধানের শীষ প্রতীকের প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুল পুলিয়া বাজার এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এসময় তিনি মাওলানা মিজানুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বলে জানা গেছে। এরপরই মিজানুর রহমান মোল্লা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এবং বিএনপি প্রার্থীর বিজয়ে কাজ করবেন এমন প্রচার দ্রুত ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে জানতে চাওয়া হলে উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম দুই নেতার সাক্ষাতের বিষয়টি স্বীকার করলেও, মাওলানা মিজানুর রহমান মোল্লা আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুলের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন কিনা, সে বিষয়ে কৌশলে এড়িয়ে যান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্দামান সাগরে ট্রলারডুবি: নিখোঁজ ২৫০ জনের মধ্যে বহু বাংলাদেশি

ফরিদপুর-৪ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী

আপডেট সময় : ০৭:৪২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬