ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

সীমান্তে কাঁটাতার ও নদীতে বাঁধ দিয়ে বন্ধুত্ব হয় না: নাহিদ ইসলাম

সীমান্তে কাঁটাতার এবং নদীতে বাঁধ দিয়ে দুই দেশের মধ্যে বন্ধুত্ব স্থাপন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকার বাংলাদেশের কোনো অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে পারবে না, কারণ তারা জনগণের রায়কে শুরুতেই উপেক্ষা করেছে। তিনি অভিযোগ করেন, এই সরকার জনগণের রায়কে সম্মান না করে স্বৈরাচারী শাসনের দিকে অগ্রসর হচ্ছে।

তিনি আরও বলেন, সরকার যদি সংস্কার না করে, তবে জনগণ আবারও গণঅভ্যুত্থানের পথে হাঁটবে। ইতোমধ্যেই সরকারের নতজানু নীতির কারণে সীমান্তে আবারও হত্যা শুরু হয়েছে। তিনি বলেন, একদিকে জনগণ বিজিবিকে সহায়তা করছে, অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিচ্ছেন। দুর্নীতি ও বৈষম্যের দিকে গেলে সরকারকে বেশি সময় দেওয়া হবে না। তিনি অবিলম্বে সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের মঞ্চে জ্যাকেটের হাতায় বাংলাদেশকে তুলে ধরলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে সঞ্জয়

সীমান্তে কাঁটাতার ও নদীতে বাঁধ দিয়ে বন্ধুত্ব হয় না: নাহিদ ইসলাম

আপডেট সময় : ১১:১৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬