ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

মসজিদে বয়ান নিয়ে সংঘর্ষ: সুনামগঞ্জে আহত ৩০

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের তেলিকোনা গ্রামে মসজিদে জুমার নামাজের বয়ানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। শনিবার (১৩ জুন) দুপুরে গ্রামের শুকুর আলীর বাড়ির সামনের রাস্তায় এই ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১২ জুন) তেলিকোনা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে ইমাম আব্দুস সাত্তার জুবায়ের গ্রুপের পক্ষে একটি বয়ান পেশ করেন। এ সময় গ্রামের মজর উল্লাহর ছেলে সিরাজ আলী ওই ইমামের বয়ানে আপত্তি জানান এবং এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। এ নিয়ে মসজিদের ভেতরেই মুসল্লিদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। পরে আব্দুল্লাহ ইয়ামিন সুনু নামের একজন বিষয়টি মীমাংসার প্রস্তাব দিলে সে যাত্রায় পরিস্থিতি শান্ত হয়।

তবে এই ঘটনার জের ধরে শনিবার উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মারামারিতে লিপ্ত হয়। দীর্ঘ সময় চলা এই সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথম পক্ষের গুরুতর আহতরা হলেন মো. ইয়াহিয়া (৩০), রেজওয়ান আহমদ (২০), তোফাজ্জল হক (২৬), রফিক মিয়া (৩৭) এবং সুরত জামাল (৩২)। অন্যদিকে, দ্বিতীয় পক্ষের আহতদের মধ্যে রয়েছেন আব্দুল্লাহ ইয়ামিন (২৮), রুনু মিয়া (৩২), চুনু মিয়া (২৫), আলাম মিয়া (৩৫) এবং ফারুক মিয়া (৪০)। এই পক্ষ থেকে প্রায় ১৫-২০ জন আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই মারামারির ঘটনা নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে এবং শান্তি রক্ষায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের মঞ্চে জ্যাকেটের হাতায় বাংলাদেশকে তুলে ধরলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে সঞ্জয়

মসজিদে বয়ান নিয়ে সংঘর্ষ: সুনামগঞ্জে আহত ৩০

আপডেট সময় : ১১:১৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬