ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

কর্মমুখী শিক্ষায় গুরুত্বারোপ করে প্রশিক্ষিত জনশক্তি গড়তে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেছেন, ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুফল পেতে হলে কর্মমুখী শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সেজন্য প্রশিক্ষিত কর্মীবাহিনীর কোনো বিকল্প নেই এবং এর জন্য ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধি করা প্রয়োজন।

শনিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টার আয়োজিত ‘শিক্ষা ও কর্মসংস্থান’ বিষয়ক এক ডায়ালগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, শুধু চাকরি দিয়ে বিপুলসংখ্যক তরুণের কর্মসংস্থান সম্ভব নয়। সে জন্য তরুণদের প্রতিযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক শ্রমবাজারে নিজেদের অবস্থান শক্ত করতে হবে। বর্তমান সরকার তরুণদের সময়োপযোগী প্রশিক্ষণ প্রদানে দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং অচিরেই এর সুফল পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এর আগে বিজেকেসির পক্ষে স্বাগত বক্তব্য দেন তাজরিয়া রিশতা রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)-এর অধ্যাপক ড. মোহাম্মদ রিদওয়ানুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিজেকেসির নির্বাহী পরিচালক কানিজ ফাতিমা।

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টার (বিজেকেসি) দেশের প্রথম সমন্বিত জাপান-অভিমুখী ক্যারিয়ার ইকোসিস্টেম হিসেবে যাত্রা শুরু করেছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশি তরুণদের জাপানি ভাষা প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার কাউন্সেলিং, নিয়োগকর্তাদের সঙ্গে সংযোগ এবং ভিসা ও অভিবাসন সংক্রান্ত সব ধরনের সমন্বিত সহায়তা প্রদান করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের মঞ্চে জ্যাকেটের হাতায় বাংলাদেশকে তুলে ধরলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে সঞ্জয়

কর্মমুখী শিক্ষায় গুরুত্বারোপ করে প্রশিক্ষিত জনশক্তি গড়তে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর

আপডেট সময় : ১১:১৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬