ঢাকা ০৬:২০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

মালয়েশিয়া থেকে ১৩৫ প্রবাসী নিজ দেশে ফেরত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

মালয়েশিয়ার জোহর রাজ্যে অবস্থিত একটি ডিটেনশন সেন্টার থেকে বিভিন্ন দেশের ১৩৫ জন প্রবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। মঙ্গলবার দেশটির ইমিগ্রেশন বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের সূত্রমতে, ফেরত পাঠানো এই প্রবাসীদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক হলেন মিয়ানমারের নাগরিক, যাদের সংখ্যা ১১২ জন। এছাড়াও ইন্দোনেশিয়ার ১১ জন, বাংলাদেশের ৯ জন, শ্রীলঙ্কার ২ জন এবং কম্বোডিয়ার একজন নাগরিককে তাদের নিজ দেশে পাঠানো হয়েছে।

প্রত্যাবাসন প্রক্রিয়াটি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ-১ ও কেএলআইএ-২) এবং পাসির গুদাং ফেরি টার্মিনালের মাধ্যমে সম্পন্ন হয়েছে। এই ব্যক্তিদের নিজ দেশে ফেরত পাঠানোর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে ইমিগ্রেশন বিভাগ বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিলমিল প্রকল্পে এক বছরের মধ্যে আবাসন: গণপূর্তমন্ত্রীর আশ্বাস

মালয়েশিয়া থেকে ১৩৫ প্রবাসী নিজ দেশে ফেরত

আপডেট সময় : ১০:৫৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬