ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

কর্মজীবী নারীদের অবমাননার প্রতিবাদে জাবিতে ছাত্রদল ও বামপন্থী শিক্ষার্থীদের ঝাড়ু মিছিল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:২৫:২২ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

কর্মজীবী নারীদের অসম্মান করে মন্তব্য করার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ঝাড়ু মিছিল করেছে ছাত্রদল ও বামপন্থী শিক্ষার্থীরা। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যমে এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় এই কর্মসূচি পালিত হয়।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়। এরপর তা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলায় এসে শেষ হয়।

মিছিল শেষে বটতলায় আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা ডা. শফিকুর রহমানের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনাকে একটি সাজানো নাটক বলে অভিহিত করেন। তারা নারীর প্রতি অবমাননাকর মন্তব্যের জন্য জামায়াত আমিরের কাছে অবিলম্বে ক্ষমা প্রার্থনার দাবি জানান।

সমাবেশে জাতীয় ছাত্র শক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা বলেন, “৫ আগস্টের পর থেকে নারীকে যেভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে, তার প্রতিবাদে আজ শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। আমরা দেখছি, ডা. শফিককে বাঁচানোর জন্য একদল মানুষ উলঙ্গভাবে নেমে এসেছে।”

বিশ্ববিদ্যালয়ের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী ফারিয়া জামান নিকি বলেন, “এটা আমাদের দুর্ভাগ্য যে নারীদের নিয়ে এমন অবমাননাকর বক্তব্য দেওয়ার পরও তিনি রাজনীতিতে বহাল তবিয়তে রয়েছেন। আমরা এই ধরনের বক্তব্যের তীব্র নিন্দা জানাই।”

বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, জাবি শাখার সংগঠক সোহাগী সামিয়া বলেন, “বাংলাদেশের জনসংখ্যার ৫১ শতাংশ নারী। যে দল নারীদের অবমাননা করে, তাদের রাজনীতি করার অধিকার থাকা উচিত নয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জামায়াতের মতাদর্শে বিশ্বাসী যেসব শিবির নেতা এমন কথা বলেন, তাদের বিরুদ্ধেও আমরা ঝাড়ু হাতে নামব। এই ঝাড়ু মিছিল কেবল শুরু।”

উল্লেখ্য, সম্প্রতি জামায়াতে ইসলামীর আমিরের টুইটার অ্যাকাউন্ট থেকে নারীকে অবমাননা করে একটি পোস্ট করা হয়। পোস্টটি প্রকাশের কিছুক্ষণ পরই অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে বলে দাবি করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের ঐতিহাসিক অভিষেক

কর্মজীবী নারীদের অবমাননার প্রতিবাদে জাবিতে ছাত্রদল ও বামপন্থী শিক্ষার্থীদের ঝাড়ু মিছিল

আপডেট সময় : ১১:২৫:২২ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬