ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের কর্মজীবী নারীদের নিয়ে করা আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল বিক্ষোভ সমাবেশ করেছে। রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে সংগঠনটির নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করেন। পরে সেখান থেকে একটি মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা।

বিক্ষোভকারীরা নারী অবমাননার বিরুদ্ধে এবং বিতর্কিত মন্তব্য প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের স্লোগানগুলোর মধ্যে ছিল— ‘ক্ষমতার লোভে অন্ধ, জামায়াত-শিবির ভণ্ড’, ‘জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’, ‘শফিক তুই ক্ষমা চা, নারীরা কিন্তু পতিতা না’ ইত্যাদি।

বিক্ষোভ সমাবেশে উর্দু বিভাগের শিক্ষার্থী আফরিন জাহান বলেন, “কেউ নারী হয়ে জন্মগ্রহণ করে না, তাকে নারী হয়ে উঠতে বাধ্য করে এ রকম মানসিকতার মানুষগুলো। আমি তাদের বলতে চাই, নারীদের নারী হিসেবে না দেখে মানুষ হিসেবে দেখুন। এখন সময় এসেছে বদলানোর। এসব মানসিকতা আপনারা বাদ দিন।”

শাখা ছাত্রদলের সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ বলেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে যারা জড়িত ছিল, সেই সংগঠনের নেতাকর্মীদের ভূমিকা আজও প্রশ্নবিদ্ধ।’ তিনি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে উল্লেখ করে বলেন, “যিনি নারীদের সম্মান দিতে জানেন না এবং যাদের তিনি ‘বেশ্যা’ বা ‘পতিতা’ বলে আখ্যায়িত করেছেন, এ ধরনের বক্তব্য ইতিহাস ও মানবিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।” তিনি আরো বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের পক্ষ থেকে জানানো হচ্ছে, যেসব নারীদের অপমান করা হয়েছে, তারাই আগামী ১২ ফেব্রুয়ারিতে গণতান্ত্রিকভাবে তাদের জবাব দেবে। কোন অধিকারে নারীসমাজকে এভাবে অবমাননা করা হয়েছে? এ ধরনের বক্তব্যের জন্য কোনো ক্ষমা নেই এবং ভবিষ্যতে জনগণই এর উপযুক্ত জবাব দেবে।’

রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমদ রাহী বলেন, “কী ভাষায় উত্তর দিলে এই মুনাফিকরা এই দেশের নারীদের সম্মান করবে, তা আমরা জানি না। কোন ভাষায় প্রতিবাদ করলে তারা মূল ধারার রাজনীতিতে ফিরবে, সেটাও আমাদের অজানা। ক্ষমতার লোভে তারা প্রতিনিয়ত নিজেদের অবস্থান বদলাচ্ছে।” তিনি বলেন, “ডা. শফিকুর রহমান তুমি সেই নারীদের বেশ্যা বলেছো, যারা আমাদের মুমূর্ষু মানুষকে সেবার মাধ্যমে সুস্থ করে তোলে, সেই নার্সদেরকেও তুমি অপমান করেছো। এর মাধ্যমে তুমি এই দেশের ৯ কোটি নারীকে অসম্মান করেছো। এমন আচরণ করে এ দেশে রাজনীতি করার কোনো নৈতিক অধিকার এই দলের নেই।”

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের একটি ভেরিফায়েড অ্যাকাউন্ট রয়েছে। ওই অ্যাকাউন্ট থেকে নারীদের অবমাননা করে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরাকে তেলবাহী ট্যাঙ্কারে হামলা

কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

আপডেট সময় : ১০:৪৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬