ঢাকা ১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

গণতন্ত্রের সংগ্রামে খালেদা জিয়া ছিলেন হিমালয়ের মতো অটল: রিজভী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:২৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হিমালয়ের মতো অটল ছিলেন বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রবিবার রাজধানীর মহাখালী কমিউনিটি সেন্টার চত্বরে ভাসানী জনশক্তি পার্টি ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

রিজভী বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া আজীবন ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। তিনি ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্য উপেক্ষা করে দেশের কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের পক্ষে কথা বলেছেন। তিনবার বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হলেও কোনো ধরনের দুর্নীতি তাকে স্পর্শ করতে পারেনি বলে দাবি করেন রিজভী।

বিএনপির এই নেতা অভিযোগ করেন, মিথ্যা ও বানোয়াট মামলায় বেগম জিয়াকে বছরের পর বছর কারাবন্দী রেখে তার স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলা হয়েছে। তিনি বেগম জিয়াকে একজন আপসহীন নেত্রী হিসেবে উল্লেখ করে বলেন, তার সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে। এ সময় তিনি দেশের গণতন্ত্র রক্ষায় এবং স্বাধীনতার পক্ষের শক্তিকে ক্ষমতায় আনতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

শোকসভায় প্রধান বক্তার বক্তব্যে শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও আমরা এখনও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি। আগামী নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে হবে। গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব হবে এবং নতুন করে ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ বন্ধ হবে। স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে হলে তারেক রহমানের প্রতীক ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।

অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই শোকসভায় আরও বক্তব্য রাখেন ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব ডক্টর আবু ইউসুফ সেলিম, প্রেসিডিয়াম সদস্য বাবুল বিশ্বাস, জামিল আহমেদ, যুগ্ম মহাসচিব অধ্যাপক হারুনুর রশিদ এবং প্রচার সম্পাদক মেহেদী হাসান তপন প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সহিংসতা বাড়লে সনাতনীদের জন্য পৃথক প্রদেশ গঠনের হুঁশিয়ারি: আইনজীবী চৈতালী চক্রবর্তী

গণতন্ত্রের সংগ্রামে খালেদা জিয়া ছিলেন হিমালয়ের মতো অটল: রিজভী

আপডেট সময় : ০৮:২৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬