ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে প্রচারে শর্মীলা রহমান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৫৯:০৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১৭ আসনের বিএনপি প্রার্থী ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন তাঁর ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শর্মীলা রহমান সিঁথি। রোববার রাজধানীর কড়াইল বস্তি সংলগ্ন টিএন্ডটি কলোনীতে এক উঠান বৈঠকে তিনি তারেক রহমানের জন্য ভোট ও দোয়া প্রার্থনা করেন।

এই উঠান বৈঠকে শর্মীলা রহমান সিঁথি ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, ব্যারিস্টার মেহনাজ মান্নান এবং স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বৈঠকে শর্মীলা রহমান সিঁথি ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বলেন, “ধানের শীষের পক্ষে জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া দেখে আমরা অভিভূত। ইনশাআল্লাহ, জনগণের ভোটে আগামী দিনে বিএনপিই সরকার গঠন করবে।”

এছাড়াও একই দিনে তিনি বাড্ডা নতুন বাজার সংলগ্ন একটি গির্জায় গিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মপ্রাণ মানুষের সঙ্গে নির্বাচন এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ উল্লেখ করেন, “সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করাই বিএনপির মূল লক্ষ্য।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে যানবাহন চুরির হিড়িক: প্রতিদিন গড়ে চুরি হচ্ছে একটি গাড়ি বা মোটরসাইকেল

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে প্রচারে শর্মীলা রহমান

আপডেট সময় : ০৭:৫৯:০৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬