ঢাকা ১০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

শহীদ রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের পাশে জামায়াত আমির

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৫৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি, শহীদ হাফেজ মাওলানা রেজাউল করিমের স্মরণে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং কবর জিয়ারত করেছেন। রোববার সকাল ৯টার দিকে তিনি হেলিকপ্টারযোগে শেরপুরে পৌঁছান এবং সরাসরি শহীদ রেজাউল করিমের বাড়িতে যান।

শহীদ রেজাউল করিমের বাড়িতে পৌঁছে জামায়াত আমির শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন, তাদের খোঁজখবর নেন এবং গভীর সমবেদনা জানান। এই কঠিন সময়ে তাদের ধৈর্য ধারণের শক্তি কামনা করে আল্লাহর কাছে দোয়া করেন। সাক্ষাৎকালে তিনি শহীদ রেজাউল করিমের তিন বছর বয়সী কন্যাসন্তানকে কোলে তুলে নেন এবং অবুঝ শিশুর মুখের দিকে তাকিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

পরবর্তীতে, জামায়াত আমির ডা. শফিকুর রহমান স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ রেজাউল করিমের কবর জিয়ারত করেন। সেখানে তিনি এবং উপস্থিত নেতাকর্মীরা মহান আল্লাহর দরবারে শহীদ রেজাউল করিমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শাহাদাত কবুলিয়াতের জন্য দোয়া প্রার্থনা করেন।

এই সফরে ডা. শফিকুর রহমানের সঙ্গে কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. ছামিউল হক ফারুকী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া এবং জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গ্রামবাসী উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সহিংসতা বাড়লে সনাতনীদের জন্য পৃথক প্রদেশ গঠনের হুঁশিয়ারি: আইনজীবী চৈতালী চক্রবর্তী

শহীদ রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের পাশে জামায়াত আমির

আপডেট সময় : ০৩:৫৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬