মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষার মাস ফেব্রুয়ারিকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) এক বর্ণাঢ্য ‘ভাষা পদযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত এই পদযাত্রা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু হওয়া এই পদযাত্রার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। পদযাত্রাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
শহীদ মিনারে শিক্ষক ও শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের অমর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় ভাষা আন্দোলনের তাৎপর্য, মাতৃভাষার মর্যাদা এবং ভাষাগত বৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব বিষয়ে আলোচনা করা হয়। এই আয়োজনের মধ্য দিয়ে ভাষার মাসজুড়ে বিভিন্ন কর্মসূচির সূচনা হলো।
রিপোর্টারের নাম 























