ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

গণতান্ত্রিক উত্তরণে প্রধান বাধা আওয়ামী লীগ: ড. মাহবুব উল্লাহ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:০০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

দেশের বর্তমান পরিস্থিতিতে গণতান্ত্রিক উত্তরণ ও শান্তিপূর্ণ সহাবস্থানের পথে আওয়ামী লীগকে সবচেয়ে বড় বাধা হিসেবে অভিহিত করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. মাহবুব উল্লাহ। তিনি মন্তব্য করেছেন, দলটির প্রতিহিংসাপরায়ণ রাজনীতির কারণে আগামী দিনের নির্বাচনি পরিবেশ ও জাতীয় শান্তি বিনষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে।

শনিবার রাজধানীর এফডিসিতে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত একটি নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. মাহবুব উল্লাহ বলেন, ক্ষমতার মোহে শেখ হাসিনা এক পর্যায়ে রাজনৈতিক দুর্বৃত্তে পরিণত হয়েছিলেন।

নির্বাচনি সহিংসতার প্রসঙ্গ টেনে এই শিক্ষাবিদ বলেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে পতিত স্বৈরাচার এবং পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের মদত রয়েছে। তারা বাংলাদেশের অভ্যন্তরীণ পরিবর্তন ও সুষ্ঠু নির্বাচনকে সহজভাবে গ্রহণ করতে পারছে না। তিনি আরও উল্লেখ করেন, মহান মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত সুফল আজও সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি। তৎকালীন সময়ে মুক্তিযুদ্ধ ও পরবর্তী গণতন্ত্র প্রতিবেশী রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার ফলে দেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েম হয়েছিল, যা জাতির জন্য একটি কলঙ্কিত অধ্যায়। এই অবস্থা থেকে উত্তরণে রাজনীতির গুণগত পরিবর্তন এবং নির্বাচনে সহিংসতা রোধে অন্তর্বর্তীকালীন সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আসন্ন নির্বাচন নিয়ে দেশের মানুষের প্রত্যাশা আকাশচুম্বী। এই নির্বাচন কেবল ক্ষমতা পরিবর্তনের নয়, বরং ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে এবং জুলাই অভ্যুত্থানে শহীদদের রক্তের ঋণ শোধ করার নির্বাচন।

বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং রানারআপ হয় ইডেন মহিলা কলেজ। প্রতিযোগিতায় তৃতীয় স্থান লাভ করে তেজগাঁও কলেজ। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন ইডেন মহিলা কলেজের দলনেতা মাসনুন নাবিলাহ আলম।

উক্ত প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, ড. এস এম মোর্শেদ, সাংবাদিক কাজী হাফিজ, মাইদুর রহমান রুবেল ও আফরিন জাহান। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও সনদ তুলে দেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের ঐতিহাসিক অভিষেক

গণতান্ত্রিক উত্তরণে প্রধান বাধা আওয়ামী লীগ: ড. মাহবুব উল্লাহ

আপডেট সময় : ০৩:০০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬