ঢাকা ০২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

সাতক্ষীরায় টমেটোক্ষেতে ইঁদুরের ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু

সাতক্ষীরা সদর উপজেলায় টমেটোক্ষেতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) সকালে উপজেলার শিবপুর ইউনিয়নের শিবপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ক্ষেতের ফসল রক্ষায় পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে প্রাণ হারান তারা।

নিহতরা হলেন—শিবপুর ইউনিয়নের তেঁতুলতলা গ্রামের সাবেক চেয়ারম্যান রজব আলীর ছেলে মনিরুল ইসলাম (৪৫) এবং পার্শ্ববর্তী শিয়ালডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে আব্দুর রহিম (৩৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মনিরুল ইসলাম তার নিজের টমেটোক্ষেতে ইঁদুর ও শিয়ালের উপদ্রব ঠেকাতে ক্ষেতের চারপাশের ঘেরায় বিদ্যুতের সংযোগ দিয়ে রেখেছিলেন। শনিবার সকালে তিনি অসাবধানতাবশত ওই ক্ষেতে টমেটো তুলতে গেলে বিদ্যুতায়িত তারে তার পা আটকে যায়। এতে তিনি ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় পাশের ঘেরের মালিক আব্দুর রহিম তাকে বাঁচাতে এগিয়ে এলে তিনিও বিদ্যুতায়িত হন। ফলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, মূলত ফসল রক্ষায় ইঁদুর মারার জন্য ক্ষেতের চারপাশে বিদ্যুতের তার দিয়ে ফাঁদ তৈরি করা হয়েছিল। অসতর্কতার কারণে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে রওনা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ও অপরাধ দমনে ৮ এপিবিএনের কঠোর অবস্থান

সাতক্ষীরায় টমেটোক্ষেতে ইঁদুরের ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু

আপডেট সময় : ০১:২৪:০৮ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬