ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ তারেক রহমানের

বগুড়ায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়েছেন। তিনি তৃণমূল পর্যায়ে সংগঠনের শক্তি বৃদ্ধি করে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানোর ওপর গুরুত্বারোপ করেন।

আজ বেলা সোয়া ১১টায় বগুড়ার নাজ গার্ডেন হলরুমে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, অতীতে আপনারা বেগম জিয়ার নেতৃত্বে যেভাবে নিরলস কাজ করেছেন, বর্তমানেও সেই একই উদ্দীপনা নিয়ে দলকে এগিয়ে নিতে হবে। তিনি উল্লেখ করেন, দেশের প্রতিটি ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে। বিশেষ করে বগুড়ার সাতটি আসনেই দলের বিজয় নিশ্চিত করতে কর্মীদের সর্বোচ্চ পরিশ্রম ও ত্যাগের মানসিকতা নিয়ে মাঠে নামার নির্দেশ দেন তিনি।

তারেক রহমান আরও বলেন, কেবল ভোট চাইলেই হবে না, ভোটারদের আস্থা অর্জন করতে হবে। বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে গতানুগতিক প্রচারণার বাইরে গিয়ে আরও নিবিড়ভাবে কাজ করার জন্য তিনি নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা প্রদান করেন।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী সালাম। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভিপি সাইফুল ইসলাম, হেলালুজ্জামান তালুকদার লালু, জয়নাল আবেদীন চাঁন, অ্যাডভোকেট মাহবুবুর রহমান এবং আলী আসগর তালুকদার হেনা সহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।

সভার শুরুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মতবিনিময় শেষে দুপুর ১২টা ৪০ মিনিটে তারেক রহমান সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হন। তার যাত্রাপথে বনানী, বনানী বাইপাস ও শাজাহানপুর এলাকায় দলীয় কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক নেতাকর্মীকে রাস্তার দুপাশে দাঁড়িয়ে তাকে অভিবাদন জানাতে দেখা যায়। সফরসূচি অনুযায়ী, এরপর তিনি জেলার শেরপুর এলাকার ধুনট মোড়ে আয়োজিত এক পথসভায় বক্তব্য রাখবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ

ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ তারেক রহমানের

আপডেট সময় : ০১:২৩:১৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬