ঢাকা ০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

শেরপুরে জামায়াত নেতা হত্যা: ৬ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৫০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম নিহতের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় ২৩৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিহতের স্ত্রী মারজিয়া বেগম বাদী হয়ে ঝিনাইগাতী থানায় মামলাটি দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করে শেরপুরের সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান আল আলম জানান, তদন্তের স্বার্থে এবং প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে আপাতত আসামিদের নাম প্রকাশ করা হচ্ছে না। তবে অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান পরিচালনা করছে।

ঘটনার বিবরণে জানা যায়, গত বুধবার ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে একটি ইশতেহার পাঠ অনুষ্ঠান চলাকালীন বসা নিয়ে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা ব্যাপক সংঘর্ষে রূপ নেয়। এই সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম গুরুতর আহত হন এবং পরবর্তীকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। বর্তমানে অন্তত ১০-১২ জন কর্মী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য ঝিনাইগাতীর যুবদল নেতা আমজাদ হোসেনকে ঢাকায় এবং জামায়াত নেতা তাহেরুল ইসলামকে ময়মনসিংহে পাঠানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক।

এদিকে জামায়াত নেতা রেজাউল করিম হত্যাকাণ্ডের প্রতিবাদে জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আয়োজিত এই সমাবেশ থেকে শনিবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা স্টেডিয়ামে নিহতের স্মরণে দোয়া ও প্রার্থনা দিবসের কর্মসূচি ঘোষণা করা হয়। বিক্ষোভ মিছিলে জামায়াতে ইসলামী ও তাদের রাজনৈতিক জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ও অপরাধ দমনে ৮ এপিবিএনের কঠোর অবস্থান

শেরপুরে জামায়াত নেতা হত্যা: ৬ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ১১:৫০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬