ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

নওগাঁর মহাদেবপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ৫ জন নিহত, আহত ১

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:১০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

নওগাঁর মহাদেবপুর উপজেলায় বালুবাহী একটি ডাম্পট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার ভোরে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের পাটকাঠি শিবপুর মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উপজেলার এনায়েতপুর ইউনিয়নের নুরপুর গ্রামের সঞ্চু উরাও (৪৮), বিপুল পাহান (২২), বীরেন (৫০), উজ্জ্বল পাহান (২৪) এবং বিপ্লব (২২)। আহত সামন্ত (৩০) একই গ্রামের বাসিন্দা এবং তিনি পেশায় ভ্যানচালক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে স্থানীয় কয়েকজন কৃষক ও ব্যবসায়ী দুটি ব্যাটারিচালিত চার্জার ভ্যানে কাঁচা হলুদ ও বেগুন বোঝাই করে মহাদেবপুর হাটের দিকে যাচ্ছিলেন। পথে পাটকাঠি শিবপুর মোড় এলাকায় পৌঁছালে নজিপুরগামী একটি দ্রুতগতির বালুভর্তি ডাম্পট্রাক (রংপুর মেট্রো ট-১১০০০৪) ভ্যান দুটিকে সজোরে ধাক্কা দেয়।

সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় বাকি চারজনকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে আরও তিনজনের মৃত্যু হয়। এ নিয়ে দুর্ঘটনায় মোট পাঁচজন প্রাণ হারালেন। বর্তমানে আহত ভ্যানচালক সামন্ত চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘাতক ট্রাকটি শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ

নওগাঁর মহাদেবপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ৫ জন নিহত, আহত ১

আপডেট সময় : ১০:১০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬