ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

হাতীবান্ধায় জামায়াত আমিরের জনসভা ৪ ফেব্রুয়ারি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

আগামী ৪ ফেব্রুয়ারি লালমনিরহাটের হাতীবান্ধায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে এই জনসভার আয়োজন করা হচ্ছে। লালমনিরহাট-১ আসনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জামায়াত আমিরের জনসভাটি হাতীবান্ধায় অনুষ্ঠিত হবে, তবে এখনো জনসভার স্থান চূড়ান্ত হয়নি। স্থান নির্ধারিত হওয়ার পর তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

জেলা জামায়াতের আমির এবং লালমনিরহাট-৩ আসনের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আবু তাহের বলেন, ৪ ফেব্রুয়ারি সকাল ১০টায় হাতীবান্ধায় আয়োজিত এই নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন। এছাড়া, ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট চেয়ে তিনি গণসংযোগও করবেন বলে জানা গেছে। আমিরের জনসভাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদ ছাড়ার পর ইসলামী ব্যাংক জালিয়াতিতে ফেঁসে যাচ্ছেন চুপ্পু: দেশত্যাগে নিষেধাজ্ঞা আসতে পারে

হাতীবান্ধায় জামায়াত আমিরের জনসভা ৪ ফেব্রুয়ারি

আপডেট সময় : ১১:১২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬