ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

চরফ্যাশনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীকে অর্থদণ্ড

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) সংসদীয় আসনে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নয়নকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার রাতে চরফ্যাশন পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই অর্থদণ্ড প্রদান করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১০টার দিকে চরফ্যাশন বাজারের শরীফপাড়া এলাকায় নির্বাচনী আচরণবিধি নিশ্চিতকরণে বিশেষ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় দেখা যায়, বিএনপি প্রার্থীর পক্ষে একটি পিকআপ ভ্যানে ফ্রেমযুক্ত রঙিন ব্যানার ও ফেস্টুন সাজিয়ে এবং প্রচারযন্ত্র ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে। নির্ধারিত সময়ের বাইরে এবং বিধিবহির্ভূতভাবে রঙিন পোস্টার-ব্যানার ব্যবহারের মাধ্যমে আচরণবিধি লঙ্ঘন করায় তাৎক্ষণিকভাবে এই জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা ও চরফ্যাশন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমদাদুল হোসেন জানান, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ৭(খ) ও ৭(গ) ধারা অমান্য করায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিধিমালার ২৭(ক) ধারা অনুযায়ী সংশ্লিষ্ট প্রার্থীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাচনী পরিবেশে শৃঙ্খলা বজায় রাখতে এবং আচরণবিধি প্রতিপালনে প্রশাসনের এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট এই কর্মকর্তা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদ ছাড়ার পর ইসলামী ব্যাংক জালিয়াতিতে ফেঁসে যাচ্ছেন চুপ্পু: দেশত্যাগে নিষেধাজ্ঞা আসতে পারে

চরফ্যাশনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীকে অর্থদণ্ড

আপডেট সময় : ১০:০২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬