ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

চাঁদপুর-৩: ধানের শীষকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরলেন গণঅধিকার পরিষদের জাকির হোসেন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:২৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে রাজনৈতিক মেরুকরণে নতুন মোড় নিয়েছে। এই আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী জাকির হোসেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত বিএনপি ও গণঅধিকার পরিষদের এক যৌথ সভায় তিনি এই ঘোষণা দেন। এ সময় উভয় দলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

সভায় জাকির হোসেন তার সিদ্ধান্তের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়া জরুরি। গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নূর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক আদর্শ ও লক্ষ্য অভিন্ন সূত্রে গাঁথা। তিনি বিশ্বাস করেন, তারেক রহমানের বিজয় নিশ্চিত হওয়া মানেই গণঅধিকার পরিষদের লক্ষ্য অর্জিত হওয়া।

জাকির হোসেন আরও জানান, চাঁদপুর-৩ আসনে তার দলের সকল স্তরের নেতাকর্মী ও সমর্থকরা এখন থেকে ধানের শীষের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। আগামী নির্বাচনে এই আসনের প্রতিটি ভোট ধানের শীষের বাক্সে পৌঁছে দিতে তারা রাজপথে সক্রিয় থাকবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। জাকির হোসেনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এই ঐক্য নির্বাচনী লড়াইয়ে ধানের শীষের শক্তিকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

যৌথ এই সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সলিম উল্লাহ সেলিম এবং গণঅধিকার পরিষদের জেলা আহ্বায়ক কাজী রাসেল। বক্তারা তৃণমূল পর্যায়ে সমন্বয় বৃদ্ধির মাধ্যমে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর হাত ধরে আজ চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’: হতদরিদ্রদের জন্য বিশেষ সুবিধা

চাঁদপুর-৩: ধানের শীষকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরলেন গণঅধিকার পরিষদের জাকির হোসেন

আপডেট সময় : ০৬:২৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬