ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটের ভর্তি যুদ্ধ শুরু: আসনপ্রতি লড়ছে ১৫৪ জন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৩৬:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার থেকে শুরু হয়েছে। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের অধীন ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি কার্যক্রম শুরু হলো। দুইটি ভিন্ন কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত এই পরীক্ষায় প্রতিটি আসনের বিপরীতে লড়ছেন ১৫৪ জনেরও বেশি শিক্ষার্থী। বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন ও বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, ‘এ’ ইউনিটে মোট আসন সংখ্যা ৩০০টি। এর বিপরীতে ৪৬ হাজার ৩৩৬টি আবেদন জমা পড়েছে। ফলে এই ইউনিটে আসনপ্রতি প্রতিযোগিতা করছেন ১৫৪ জন ভর্তিচ্ছু। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২৯ হাজার ৮২১ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৬ হাজার ৫১৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টার এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ১০০ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে নেওয়া হচ্ছে এই পরীক্ষা। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে এবং ন্যূনতম ৩৩ নম্বর পেলেই একজন পরীক্ষার্থী কৃতকার্য বলে বিবেচিত হবেন।

ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গত বুধবার কুবি প্রশাসন পরীক্ষার্থীদের জন্য ১৪টি সুনির্দিষ্ট নির্দেশনা জারি করেছে। নির্দেশনা অনুযায়ী, কেন্দ্রের ভেতরে শুধু পরীক্ষার্থীরা প্রবেশ করতে পারবেন। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অভিভাবকদের কোনো অবস্থাতেই কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

অন্যদিকে, আগামী ৩১ জানুয়ারি ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের ঐতিহাসিক অভিষেক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটের ভর্তি যুদ্ধ শুরু: আসনপ্রতি লড়ছে ১৫৪ জন

আপডেট সময় : ০৪:৩৬:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬