ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

কক্সবাজারে সম্পত্তির বিরোধে মামার হাতে শীর্ষ সন্ত্রাসী মুন্না খুন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৩০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

কক্সবাজার শহরে মায়ের সম্পত্তির ভাগ চাইতে গিয়ে আপন মামার ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন নুরুল আমিন মুন্না নামের এক যুবক। গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় শহরের রুমালিয়ারছড়া বাচা মিয়ার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুন্না পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার প্রায় এক মাস আগে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মুন্নার তার নানীর সঙ্গে বাকবিতণ্ডা হয়েছিল। সেই বিরোধের জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় মুন্না মায়ের সম্পত্তির ভাগ চাইতে গেলে তার মামা হামিদ উল্লাহ ও তার ছেলেরা ধারালো অস্ত্র দিয়ে তাকে আক্রমণ করে। গুরুতর আহত অবস্থায় মুন্নাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, হাসপাতালের মর্গের সামনে কাজল নামের এক তরুণী দাবি করেন, নিহত মুন্নার সাথে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল এবং শুক্রবার (৩০ জানুয়ারি) তাদের বিয়ের কথা ছিল। মুন্নাকে বাঁচাতে গিয়ে তিনিও হামলাকারীদের হাতে আক্রমণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন কাজল।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন, মুন্নার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখতে পুলিশ কাজ শুরু করেছে বলেও তিনি জানান।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত নুরুল আমিন মুন্না রুমালিয়ারছড়ার সমিতি বাজার এলাকার বাসিন্দা এবং শহরের একজন চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, ভূমি দখলসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। গণমাধ্যমে তার সন্ত্রাসী কার্যক্রম নিয়ে এর আগেও বেশ কয়েকবার সংবাদ প্রকাশিত হয়েছিল। এছাড়া, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে দেশীয় অস্ত্রসহ তিনি একাধিকবার আটক হয়েছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর হাত ধরে আজ চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’: হতদরিদ্রদের জন্য বিশেষ সুবিধা

কক্সবাজারে সম্পত্তির বিরোধে মামার হাতে শীর্ষ সন্ত্রাসী মুন্না খুন

আপডেট সময় : ০৩:৩০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬