ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

সুনামগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থীর প্রচার গাড়িতে হামলা, আহত ২: পুলিশ তদন্তে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:০৯:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে ১১ দলীয় জোটের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শিশির মনিরের নির্বাচনী প্রচার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় দিরাই উপজেলার কাদিরপুর এলাকায় এই হামলায় গাড়ির ব্যাপক ভাঙচুর করা হয় এবং এতে দুইজন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, তারা ঘটনাটি খতিয়ে দেখছে।

জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় অ্যাডভোকেট শিশির মনিরের সমর্থনে একটি প্রচার গাড়ি কাদিরপুর এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিল। এ সময় মোটরসাইকেল আরোহী একদল যুবক অতর্কিতভাবে গাড়িটির ওপর হামলা চালায়। হামলাকারীরা প্রচার গাড়িটি ব্যাপক ভাঙচুর করে।

এই হামলায় প্রচার গাড়িতে থাকা দুই ব্যক্তি আহত হন। তবে প্রাথমিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাকিবুল হাসান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে এবং তদন্ত চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদ ছাড়ার পর ইসলামী ব্যাংক জালিয়াতিতে ফেঁসে যাচ্ছেন চুপ্পু: দেশত্যাগে নিষেধাজ্ঞা আসতে পারে

সুনামগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থীর প্রচার গাড়িতে হামলা, আহত ২: পুলিশ তদন্তে

আপডেট সময় : ০৩:০৯:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬