ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

চট্টগ্রাম-৮ আসনে বিএনপি প্রার্থীর প্রচারণায় ফের হামলা, ছুরিকাহত ৩

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৪১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় আবারও হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে নগরীর চান্দগাঁও এলাকায় এই হামলায় রুহুল আমিন মনির নামে একজন গুরুতর ছুরিকাহতসহ মোট তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হামলার সময় প্রার্থী এরশাদ উল্লাহ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কিনা, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে চান্দগাঁও ৪ নম্বর ওয়ার্ডের পাঠান্যাগুদা বাজার সংলগ্ন পুরান চান্দগাঁও এলাকায় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর পক্ষে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও স্থানীয় বিএনপির একটি অংশ প্রচারণায় নামে। এ সময় ওই এলাকার গাউসিয়া হোটেলের সামনে জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দলের একটি অংশের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে গণসংযোগে অংশ নেওয়া নেতাকর্মীদের একটি অংশ শ্রমিক দলের নেতাকর্মীদের ওপর ছুরি, দা, লাঠি ও কিরিচ নিয়ে অতর্কিত হামলা চালায়।

এই হামলায় চান্দগাঁও থানা জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মো. আমিন মনির, সাদ্দাম হোসেনসহ মোট তিনজন আহত হন। আহতদের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান।

আহত রুহুল আমিন মনির অভিযোগ করে বলেন, “আমরাও এরশাদ উল্লাহ ভাইয়ের গণসংযোগে ছিলাম। কিন্তু স্বেচ্ছাসেবক দলের কিছু নেতাকর্মী হঠাৎ আমাদের ওপর হামলা চালায় এবং কিছু বুঝে ওঠার আগেই কয়েকজনকে ছুরিকাহত করে।”

জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দলের মহানগর সভাপতি রাকিব উদ্দিন জানান, “আমরা প্রত্যেক আসনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার জন্য সংগঠন থেকে কমিটি করে দিয়েছি। কিন্তু হামলাকারীরা তাদের নির্দিষ্ট ব্যানারে গণসংযোগে না যাওয়ার কারণে আমাদের কর্মীদের ওপর হামলা চালিয়েছে। আমরা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন জানান, ঘটনাটি এরশাদ উল্লাহর গণসংযোগ শেষ হওয়ার পর ঘটেছে। কারা এই হামলা চালিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এ বিষয়ে জানতে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ এবং তার ব্যক্তিগত সহকারীকে একাধিকবার ফোন করা হলেও তারা সাড়া দেননি।

উল্লেখ্য, এর আগে গত ৫ নভেম্বর সন্ধ্যায় বায়েজিদের চাইলত্যাতলীতে এরশাদ উল্লাহর গণসংযোগে অংশ নেওয়া সরোয়ার হোসেন ওরফে বাবলা (৪৩) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর হাত ধরে আজ চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’: হতদরিদ্রদের জন্য বিশেষ সুবিধা

চট্টগ্রাম-৮ আসনে বিএনপি প্রার্থীর প্রচারণায় ফের হামলা, ছুরিকাহত ৩

আপডেট সময় : ১২:৪১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬