ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

শেরপুরে জামায়াত নেতা নিহত: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিক্ষোভ ও হুঁশিয়ারি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৩০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

শেরপুর-৩ আসনে নির্বাচনী ইশতেহার মঞ্চে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রশিবির। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মিছিলটি একই স্থানে এসে শেষ হয়।

রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এটি সোহরাওয়ার্দী মোড়, আলাওল হল, এ এফ রহমান হল, পরিবহন দপ্তর হয়ে পুনরায় জিরো পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ বলেন, ৫ আগস্টের আগে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে সন্ত্রাসী সংগঠনে পরিণত করার অভিযোগ রয়েছে। সেই একই ধারায় ছাত্রদল, বিএনপি এবং যুবদল এগিয়ে যাচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ৫ আগস্টের মতো পরিস্থিতিতে রক্ত দিয়ে সন্ত্রাসীদের বিতাড়িত করার নজির রয়েছে, একইভাবে তাদেরও বিতাড়িত করা হবে।

সংগঠনটির অফিস সম্পাদক হাবিবুল্লাহ খালেদ বলেন, নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। বিএনপি চেয়ারপারসন দেশে ফেরার পর সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করবেন বলে প্রত্যাশা করা হয়েছিল। কিন্তু এর পরিবর্তে নারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। যে দলের প্রধান একজন নারী, সেই দলের পুরুষ কর্মীরা কীভাবে নারীদের ওপর হামলা করতে পারে? দেশজুড়ে বিএনপি চেয়ারপারসন বক্তব্য রাখলেও এসব হামলা-মামলার বিরুদ্ধে কিছু বলছেন না। এতে প্রমাণিত হয়, এসব হামলা শীর্ষ নেত্রীর পরিকল্পনাতেই হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের ঐতিহাসিক অভিষেক

শেরপুরে জামায়াত নেতা নিহত: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিক্ষোভ ও হুঁশিয়ারি

আপডেট সময় : ০৫:৩০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬