ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

বিদেশি পিস্তল ও গুলিসহ নাসিম ওসমানের ছেলের এক ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে পুলিশ একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ মাইনুল ইসলাম পাভেল নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ফতুল্লা মডেল থানার শাসনগাঁও এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত পাভেল ওই এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার একটি বিশেষ দল রাত আনুমানিক আড়াইটার দিকে শাসনগাঁও এলাকায় পাভেলের বাড়িতে অভিযান চালায়। অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসিনুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নানের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) আশিষ এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হামিদ সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান সম্পন্ন করেন। এসময় পাভেলের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয়দের তথ্যানুসারে, গ্রেপ্তারকৃত মাইনুল ইসলাম পাভেল নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে, বিগত সময়ে তিনি বিসিক শিল্পাঞ্চলসহ আশেপাশের এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নান জানান, গ্রেপ্তারকৃত পাভেলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তার বিরুদ্ধে পূর্বে কোনো মামলা নথিভুক্ত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সাথে উদ্ধারকৃত অস্ত্রের উৎস এবং এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা, সে বিষয়েও পুলিশ বিস্তারিত তদন্ত করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদক ও গুলিসহ যুবক গ্রেপ্তার

বিদেশি পিস্তল ও গুলিসহ নাসিম ওসমানের ছেলের এক ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৩৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬