ঢাকা ১১:০১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

যুবদল নেতার হামলায় জামায়াত কর্মী আহত, এলাকায় উত্তেজনা

ঝালকাঠির রাজাপুরে জামায়াতে ইসলামীর এক কর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার সদর ইউনিয়নের সাড়ে চার আনি এলাকায় একটি মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন আব্দুল করিম শিকদার নামে ওই কর্মী।

স্থানীয় সূত্রে জানা গেছে, এশার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর যুবদল নেতা আমির হোসেন বাচ্চু হাওলাদার তার অনুসারীদের নিয়ে আব্দুল করিম শিকদারের ওপর অতর্কিত হামলা চালান। হামলায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার খবর পেয়ে ঝালকাঠি-১ আসনে ১১ দলের প্রার্থী ড. ফয়জুল হক এবং জেলা ও উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ আহত আব্দুল করিম শিকদারকে দেখতে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান।

এ সময় ড. ফয়জুল হক বলেন, নির্বাচনি কার্যক্রম চলাকালে জামায়াত কর্মীর ওপর এই হামলা অত্যন্ত নিন্দনীয়। তিনি অবিলম্বে হামলাকারী যুবদল নেতা বাচ্চু হাওলাদারকে গ্রেপ্তারের দাবি জানান। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদক ও গুলিসহ যুবক গ্রেপ্তার

যুবদল নেতার হামলায় জামায়াত কর্মী আহত, এলাকায় উত্তেজনা

আপডেট সময় : ০৫:১১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬