ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

বেসরকারি বিদ্যালয়ে ১১ হাজার ৭১৩ শিক্ষকের নিয়োগ সুপারিশ প্রকাশ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্যপদে শিক্ষক নিয়োগের সপ্তম মেধা তালিকার ফল আজ বুধবার প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এই তালিকার মাধ্যমে মোট ১১ হাজার ৭১৩ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে এই ফল ঘোষণা করা হয়। এনটিআরসিএ’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৪ জানুয়ারি প্রকাশিত সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তির (বিশেষ) অধীনে আবেদনকারী নিবন্ধিত প্রার্থীদের মেধা, পছন্দ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্যপদের চাহিদা বিবেচনা করে এই সুপারিশ তালিকা প্রস্তুত করা হয়েছে।

নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের ফলাফল এনটিআরসিএ’র ওয়েবসাইটে (www.ntrca.gov.bd) ‘সপ্তম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি (বিশেষ)-২০২৬’ সেবা বক্সে এবং টেলিটকের বিশেষ নিয়োগ পোর্টালে (http://ngi.teletalk.com.bd) পাওয়া যাচ্ছে। নির্বাচিত প্রার্থীরা তাদের নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ফলাফল দেখতে পারবেন। পাশাপাশি, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরাও তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের তালিকা দেখতে পারবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টি-টোয়েন্টি বিশ্বকাপ সহ আজকের মাঠে গড়াবে জমজমাট সব লড়াই

বেসরকারি বিদ্যালয়ে ১১ হাজার ৭১৩ শিক্ষকের নিয়োগ সুপারিশ প্রকাশ

আপডেট সময় : ০৪:২০:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬