ঢাকা ১১:০১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত ঘর থেকে অস্ত্র ও ককটেল উদ্ধার; অভিযানে র‍্যাব

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের শিমরাইলকান্দি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, কার্তুজ ও ককটেল উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পরিচালিত এই অভিযানে দুটি ওয়ান শুটারগানসহ বিস্ফোরক জব্দ করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‍্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্প (সিপিসি-১) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে শিমরাইলকান্দি দক্ষিণপাড়া এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। সেখানে একটি পরিত্যক্ত টিনসেড ঘরে তল্লাশি চালিয়ে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ১০ রাউন্ড শটগানের কার্তুজ এবং পাঁচটি তাজা ককটেল উদ্ধার করেন র‍্যাব সদস্যরা।

অভিযানের বিষয়ে র‍্যাব-৯-এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. নূরনবী জানান, উদ্ধারকৃত ককটেলগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় র‍্যাবের একটি বিশেষজ্ঞ বোমা নিষ্ক্রিয় দল সেগুলো সফলভাবে নিষ্ক্রিয় করেছে। অন্যদিকে, জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও কার্তুজগুলো পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা না গেলেও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও তদন্ত অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে। জননিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে বলেও জানায় র‍্যাব কর্তৃপক্ষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদক ও গুলিসহ যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত ঘর থেকে অস্ত্র ও ককটেল উদ্ধার; অভিযানে র‍্যাব

আপডেট সময় : ০৩:১২:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬