ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

বাংলাদেশহীন বিশ্বকাপ ক্রিকেটের জন্য দুর্ভাগ্যের: এবি ডি ভিলিয়ার্স

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:১৩:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আসরে বাংলাদেশের অনুপস্থিতিকে বিশ্ব ক্রিকেটের জন্য এক বড় ক্ষতি ও দুঃখজনক ঘটনা হিসেবে অভিহিত করেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। ক্রিকেটের এই সর্বোচ্চ মঞ্চে এমন পরিস্থিতির সৃষ্টি হওয়া কোনোভাবেই কাম্য ছিল না বলে মনে করেন তিনি। নিজের অফিসিয়াল ফেসবুক পেজ ‘৩৬০ লাইভ’-এ এক ভিডিও বার্তায় সাবেক এই প্রোটিয়া তারকা এমন মন্তব্য করেন।

ডি ভিলিয়ার্স জানান, কোনো নির্দিষ্ট পক্ষের হয়ে নয়, বরং ক্রিকেটের স্বার্থেই তিনি কথা বলছেন। বিষয়টিকে রাজনৈতিক ও ব্যক্তিগত আখ্যা দিয়ে তিনি বলেন, এই সংকটের নেপথ্যে থাকা সব তথ্য তার কাছে নেই এবং এ নিয়ে বিস্তারিত মন্তব্য করার মতো জানাশোনাও তার সীমিত। তবে তিনি স্পষ্টভাবে মনে করেন, পরিস্থিতি এতটা জটিল হওয়া উচিত ছিল না যেখান থেকে একটি দলকে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে হয়। বিষয়টি ক্রিকেটের সামগ্রিক ভাবমূর্তির জন্য নেতিবাচক বলে তিনি উল্লেখ করেন।

ক্রিকেটের নীতিনির্ধারকদের সমালোচনা করে ডি ভিলিয়ার্স আরও বলেন, যারা এই বিষয়গুলো নিয়ন্ত্রণের দায়িত্বে আছেন, তাদের উচিত ছিল দ্রুত আলোচনার মাধ্যমে একটি সুষ্ঠু সমাধান বের করা। ক্রিকেটের মাঠে রাজনীতির অনুপ্রবেশকে তিনি তীব্রভাবে ঘৃণা করেন বলে জানান। তার মতে, রাজনৈতিক জটিলতার কারণেই আজ ক্রিকেট বিশ্ব এমন একটি অনভিপ্রেত ঘটনার সাক্ষী হলো, যা অত্যন্ত বেদনাদায়ক।

উল্লেখ্য, নিরাপত্তাঝুঁকির কারণ দেখিয়ে ভারতের মাটিতে অনুষ্ঠেয় এই বিশ্বকাপে অংশ নিতে অসম্মতি জানিয়েছিল বাংলাদেশ। এর পরিপ্রেক্ষিতে বিসিবি আইসিসির কাছে টুর্নামেন্টের ভেন্যু ভারত থেকে সরিয়ে সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় নেওয়ার প্রস্তাব দেয়। তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি সেই প্রস্তাব নাকচ করে দেয়। মূলত ভেন্যু সংক্রান্ত এই জটিলতা ও আইসিসির অনড় অবস্থানের কারণেই শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হয় বাংলাদেশকে, যা নিয়ে ক্রীড়াঙ্গনে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারের আকাশসীমায় ইরানের আগ্রাসন প্রতিহত: দুটি যুদ্ধবিমান ভূপাতিত

বাংলাদেশহীন বিশ্বকাপ ক্রিকেটের জন্য দুর্ভাগ্যের: এবি ডি ভিলিয়ার্স

আপডেট সময় : ০১:১৩:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬