ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ভারতকে ‘ফেভারিট’ মানছেন না আমির

‘অঘোষিত কোয়ার্টার ফাইনাল’ বলা হচ্ছিল ম্যাচটিকে। সে লড়াইয়ে ১৯৫ রানের বড় লক্ষ্য ছুড়ে দিয়েও ওয়েস্ট ইন্ডিজ হারাতে পারেনি ভারতকে। শেষ পর্যন্ত ৪ বল হাতে রেখেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ভারত। ম্যাচের আগে এক অনুষ্ঠানে পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির বলেছিলেন, ক্যারিবীয়দের সহজ জয় দেখছেন তিনি। কিন্তু মাঠের ফলাফল হয়েছে উল্টো। তবুও ভারতকে এখনো বিশ্বকাপের ‘হট ফেভারিট’ মানতে নারাজ এই বাঁহাতি পেসার।

পাকিস্তানের ‘হার না মানা হ্যায়’ অনুষ্ঠানে আমির ভারতের সামগ্রিক পারফরম্যান্স বিশ্লেষণী দৃষ্টিতে তুলে ধরেন। তার মতে, ফিল্ডিংয়ে একাধিক ক্যাচ মিস ও ভুল সিদ্ধান্ত বড় দলগুলোর বিপক্ষে বিপদ ডেকে আনতে পারে। তিনি বলেন, ‘আমি ক্রিকেট বিশ্লেষণ করে বললে বলব, ভারত ভালো ক্রিকেট খেলছে না। আমি এখনো বলছি, আপনি ওদের ফিল্ডিং দেখুন। ৩-৪টি ক্যাচ হাতছাড়া করেছে, ফিল্ডিংয়ে ভুল করেছে। বুমরাহ ছাড়া তাদের সব বোলার মার খাচ্ছে। ভারতের সমর্থকরা যারা ক্রিকেট বিশ্লেষণ করেন, তারা একমত হবেন যে, ভারত একজন বোলারের ওপর নির্ভর করে খেলছে। পান্ডিয়া কখনো ভালো দলের বিপক্ষে ভালো বোলিং করে না। বরুন চক্রবর্তীও ভালো করেনি।’

ভারতকে ফেভারিট না মানলেও সাঞ্জু স্যামসনের ভূয়সী প্রশংসা করেছেন আমির। উইন্ডিজের বিপক্ষে একাই ম্যাচ বের করে আনা স্যামসনকে নিয়ে আমির বলেন, ‘যেখানে কৃতিত্ব দেয়ার, সেটা দেয়া উচিত। সাঞ্জু স্যামসন জীবনের সেরা ইনিংস খেলেছে। আমি আইপিএলে তার ইনিংস দেখেছি; কিন্তু নকআউট ম্যাচে এই ইনিংস যতটাই কৃতিত্ব দেন কম হয়ে যাবে।’

আগামী ৫ মার্চ মুম্বাইয়ে সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। সেখানে পারফরম্যান্সই প্রমাণ করবে আমিরের সংশয় ঠিক, নাকি সমর্থকদের বিশ্বাস।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

ভারতকে ‘ফেভারিট’ মানছেন না আমির

আপডেট সময় : ০৯:১৭:০৮ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬