ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতিতে ভিয়েতনামের মুখোমুখি বাংলাদেশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আসন্ন এশিয়ান কাপ বাছাই পর্বের সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি হিসেবে একটি প্রীতি ম্যাচে ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচ আয়োজনের যে পরিকল্পনা করেছিল, তার অংশ হিসেবে ভিয়েতনামকে প্রতিপক্ষ হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

জানা গেছে, ২৬ মার্চ ভিয়েতনামের মাটিতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যকার এই প্রীতি ম্যাচটি। এশিয়ান কাপ বাছাই পর্বে ৩১ মার্চ সিঙ্গাপুরের কালাংয়ে স্বাগতিকদের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। ভিয়েতনামের বিপক্ষে ম্যাচটি খেলেই বাংলাদেশ দল সরাসরি সিঙ্গাপুর রওনা দেবে।

গত বছরের ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচের মাধ্যমে এশিয়ান কাপ বাছাইয়ের মিশন শুরু করেছিল বাংলাদেশ। এখন পর্যন্ত খেলা ৬টি ম্যাচের মধ্যে একটিতে জয় পেয়েছে তারা। ঘরের মাঠে ভারতকে ১-০ গোলে হারানোর পাশাপাশি দুটি ম্যাচ ড্র করতে সক্ষম হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারের আকাশসীমায় ইরানের আগ্রাসন প্রতিহত: দুটি যুদ্ধবিমান ভূপাতিত

এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতিতে ভিয়েতনামের মুখোমুখি বাংলাদেশ

আপডেট সময় : ১১:৩৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬