ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) বিভিন্ন পদে জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিষ্ঠানটি ১১টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ১৪ জন শিক্ষক ও কর্মচারী নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সম্পন্ন হবে। পদের যোগ্যতা অনুযায়ী নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হবে খুলনা।

আগ্রহী প্রার্থীদের আবেদনের প্রক্রিয়াটি দুই ধাপে সম্পন্ন করতে হবে। প্রথমে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। অনলাইন আবেদন শেষে উক্ত ফরমটি প্রিন্ট করে প্রয়োজনীয় সকল শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদপত্রের কপিসহ ডাকযোগে পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), খুলনা-৯২০৩।

আবেদন ফি বাবদ ১ থেকে ৪ নম্বর পদের জন্য ১০০০ টাকা, ৫ থেকে ১০ নম্বর পদের জন্য ৮০০ টাকা এবং ১১ নম্বর পদের জন্য ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই ফি জনতা ব্যাংক পিএলসি, কুয়েট শাখার মাধ্যমে জমা দিতে হবে এবং টাকা জমার রসিদ অবশ্যই আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনের শেষ সময় আগামী ১০ ফেব্রুয়ারি ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত। নির্ধারিত সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও শর্তাবলি বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ওয়েবসাইট থেকে জানা যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালে অবৈধ দখল উচ্ছেদ: যানজট ও ভোগান্তি কমাতে সিটি কর্পোরেশনের অভিযান

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

আপডেট সময় : ০৯:৫৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬