ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলের প্রয়াণে রুনা লায়লার গভীর শোক: ‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’

ভারতের কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলের মৃত্যুতে বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লা গভীর শোক প্রকাশ করেছেন। আশা ভোঁসলে রোববার, ১২ এপ্রিল মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এই অকাল প্রয়াণে রুনা লায়লা মানসিকভাবে অনেকটাই ভেঙ্গে পড়েছেন।

রুনা লায়লা বলেন, ‘পৃথিবীর বড় দু’জন কিংবদন্তি সঙ্গীতশিল্পী পরপর চলে গেলেন। লতা দিদি চলে গেলেন ২০২২ সালে। আর আশা দিদিও চলে গেলেন। এমন শিল্পী আর এই পৃথিবীতে জন্মাবে না। আমার কাছে মনে হচ্ছে আমার পৃথিবীটাই শূন্য হয়ে গেলো।’ তিনি আরও বলেন, ‘তারা দুজনেই আমাকে ভীষণ স্নেহ করতেন, বলা যায় আমাকে আমার মায়ের মতোই স্নেহ করতেন। খুব কষ্ট হচ্ছে, এই কষ্ট সত্যিই ভাষায় প্রকাশের মতো নয়।’

আশা ভোঁসলের সঙ্গে শেষ সাক্ষাতের স্মৃতিচারণ করে রুনা লায়লা বলেন, ‘আমার শেষ দেখা হয়েছিল আমারই সুর করা গান ‘চলে যাওয়া ঢেউগুলো আর ফিরে আসেনি’ গানের রেকর্ডিং-এর সময়। এরপর নানান সময়ে অডিও কলে, ভিডিও কলে কথা হয়েছে।’ তিনি বলেন, ‘কিছুদিন ধরেই ভাবছিলাম যে আবার ফোনে কথা বলবো, আজ কল করবো, কাল কল করবো-এই ভেবে ভেবেই ব্যস্ততার কারণে আর কল করা হয়ে উঠলো না। শেষ কথাটাও দিদির সঙ্গে বলা হয়ে উঠলো না। এ জন্যই প্রায়শই আমরা বলি বা অনেকেই বলে আজকের কাজ আগামীদিনের জন্য ফেলে রেখোনা। আমার যখন মনে হয়েছিল যে দিদিকে ফোন করি, একটু খোঁজ নেই। ঠিক যদি তখনই ফোন করতাম, তাহলে হয়ত আমার আজ আফসোস হতোনা। নিজের ভেতরে খুব কষ্ট হচ্ছে। এই কষ্ট সত্যিই ভাষায় প্রকাশের নয়।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘দম’ জয় করছে আমেরিকা, ‘প্রেশার কুকার’ যাচ্ছে লন্ডনে

কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলের প্রয়াণে রুনা লায়লার গভীর শোক: ‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’

আপডেট সময় : ০৫:৩২:২০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬