স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভিন্ন ক্যাটাগরির ১৪টি পদে মোট ৬৮ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে এবং তা আগামী ২৩ এপ্রিল ২০২৫ তারিখ বিকেল ৫টা পর্যন্ত চলবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এসএসসি ও এইচএসসি পাস করা প্রার্থীরাও যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পদে আবেদনের সুযোগ পাবেন। আবেদনকারীর বয়স ১ মার্চ ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আবেদন ফি বাবদ টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পদভেদে ৫৬ টাকা থেকে ১৬৮ টাকা পর্যন্ত অফেরতযোগ্য হিসেবে জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে এই ফি পরিশোধ করতে হবে। সরকারি এই সংস্থায় যোগ দিতে ইচ্ছুক প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আবেদন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 
























