ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

হত্যার অভিযোগ থেকে জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন

জুলাই আন্দোলনের সময় লালবাগ থানায় দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক জাকির হোসাইন ৫০ হাজার টাকা মুচলেকায় তার জামিন আবেদন মঞ্জুর করেন।

জামিন আবেদনের শুনানিতে আসামিপক্ষের আইনজীবী নাজিয়া কিবরিয়া বলেন, সাবেক স্পিকারের দীর্ঘদিনের পরিচ্ছন্ন রাজনৈতিক জীবন, শারীরিক অসুস্থতা এবং একজন নারী হিসেবে মানবিক দিকগুলো বিবেচনা করে আদালত এই জামিন দিয়েছেন। তিনি আরও জানান, আদালত থেকে জামিনের বন্ড কারাগারে পৌঁছালেই শিরীন শারমিন মুক্তি পাবেন। অন্য কোনো মামলায় তাকে আটকের সম্ভাবনা আছে কিনা, এমন প্রশ্নের উত্তরে আইনজীবী জানান, আপাতত তেমন কোনো সম্ভাবনা নেই।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ওমর ফারুকও জামিন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন যে আদালত নির্ধারিত শর্তে এই জামিন দিয়েছেন। আদালত সূত্রে জানা গেছে, রাজধানী লালবাগ থানায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিনকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় দায়ের করা এই মামলার এজাহারে অভিযোগ করা হয় যে, সংঘর্ষ চলাকালে হত্যাচেষ্টাসহ গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে এবং সেগুলোর সাথে শিরীন শারমিনের সংশ্লিষ্টতা ছিল। উল্লেখ্য, গত ৭ এপ্রিল ভোরে তিনি তার এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার হয়েছিলেন এবং ওইদিনই তাকে কারাগারে পাঠানো হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘দম’ জয় করছে আমেরিকা, ‘প্রেশার কুকার’ যাচ্ছে লন্ডনে

হত্যার অভিযোগ থেকে জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন

আপডেট সময় : ০৫:৩০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬