ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মর্মান্তিক মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জাকির হোসেন (৩৭) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের পূর্ব নলছিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন ওই এলাকার মামুনুর রশিদ ওরফে হযরত আলী ফকিরের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে জাকির তার বাবার সাথে বাড়ির পাশের জমিতে সেচ দিতে গিয়েছিলেন। সেচ পাম্পে বিদ্যুতের সংযোগ দেওয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

কড়ইচড়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ইয়াকুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেচ পাম্পে বিদ্যুতের সংযোগ দেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পায়রা সেতুতে টোল কালেক্টরের রহস্যময় মৃত্যু

জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৫:৩০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬