বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর লালবাগ এলাকায় মো. আশরাফুল ওরফে ফাহিমকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। রোববার (১২ এপ্রিল) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত শুনানি শেষে তার এই জামিন আবেদন মঞ্জুর করেন।
এর আগে, গত ৭ এপ্রিল ভোরে রাজধানীর একটি বাসা থেকে শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই দিনই তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ১৮ জুলাই লালবাগের আজিমপুর সরকারি কলোনি এলাকায় আন্দোলন চলাকালে আসামিদের ছোড়া গুলিতে ভুক্তভোগী আশরাফুল গুরুতর আহত হন এবং তার বাম চোখ নষ্ট হয়ে যায়। এই ঘটনায় গত ১৭ জুলাই লালবাগ থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়।
রিপোর্টারের নাম 
























