ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

৮ ব্যাংকের অফিসার পদে নিয়োগ: মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা

ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে আটটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ‘অফিসার (সাধারণ)’ পদের নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপের সময়সূচি প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩,২২৯ জন প্রার্থী আগামী ১৮ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এই নিয়োগের মাধ্যমে মোট ৯৯৭টি শূন্য পদ পূরণ করা হবে।

মৌখিক পরীক্ষা প্রতিদিন সকাল ৮টা থেকে শুরু হবে এবং বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়, মতিঝিলে অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীদের অনলাইন আবেদনে দেওয়া তথ্যের সমর্থনে সকল মূল সনদপত্র, প্রয়োজনীয় দলিলের সত্যায়িত ফটোকপি এবং চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্র (এনওসি) সঙ্গে আনতে হবে। পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন বন্ধ রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত, ভারতে পালাল

৮ ব্যাংকের অফিসার পদে নিয়োগ: মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা

আপডেট সময় : ০৪:২৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬