ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

বাংলাদেশকে ভালোবাসব কর্মে, সততায়, শপথে এবং ত্যাগে: প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনীর দরবারে উপস্থিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশপ্রেমের এক অনন্য বার্তা প্রদান করেছেন। তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশকে কেবল আবেগ দিয়ে নয় বরং কর্ম, সততা, দৃঢ় শপথ এবং ত্যাগের মহিমায় ভালোবাসতে হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও উন্নয়নে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করে তিনি সকলকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের তাগিদ দেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে স্পষ্টভাবে জানান যে, ব্যক্তিগত ও পেশাগত জীবনে সততা বজায় রেখে এবং দেশের প্রয়োজনে সর্বোচ্চ আত্মত্যাগের মানসিকতা নিয়েই একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠন সম্ভব। এই লক্ষ্য অর্জনে তিনি বাহিনীর প্রতিটি সদস্যকে দেশমাতৃকার সেবায় নিজেদের নিয়োজিত রাখার জন্য উদাত্ত আহ্বান জানান।

রবিবার(১২ এপ্রিল)বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যবৃন্দের উদ্দেশ্যে ঢাকা সেনানিবাসস্থ সেনাপ্রাঙ্গণ মিলনায়তনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি এর দরবার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানস্থলে পৌঁছালে মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড.এ কে এম শামছুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী এর প্রধানগণ এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার।

দরবারে মাননীয় প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা, দেশের সার্বিক নিরাপত্তা রক্ষা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। বিশেষত, গত ২০২৪ সালের আগস্ট পরবর্তী সময় হতে অদ্যাবধি দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুনিপুণভাবে সম্পন্ন করার জন্য তিনি সশস্ত্র বাহিনীর ভূয়সী প্রশংসা করেন। এছাড়া, মাননীয় প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর ভবিষ্যৎ সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং জাতীয় উন্নয়নে আরও কার্যকর ভূমিকা পালনের লক্ষ্যে বর্তমান সরকার কর্তৃক সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

পরিশেষে, মাননীয় প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর সকল সদস্যবৃন্দকে দল-মতের ঊর্ধ্বে থেকে দেশকে ধারণ করা, দেশের সার্বভৌমত্ব ও সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা, জনগণের আস্থা অটুট রাখা এবং সর্বোপরি কর্মে, সততায়, শপথে ও ত্যাগের মাধ্যমে দেশকে ভালোবাসার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার নির্দেশনা প্রদান করেন।

দরবারে উপস্থিত ছিলেন ঢাকায় অবস্থানরত সামরিক ও অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ এবং দেশের অন্যান্য স্থানে অবস্থানরত সদস্যগণ ভিডিও টেলিকনফারেন্স এর মাধ্যমে অংশগ্রহণ করেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

বরিশালে অবৈধ দখল উচ্ছেদ: যানজট ও ভোগান্তি কমাতে সিটি কর্পোরেশনের অভিযান

বাংলাদেশকে ভালোবাসব কর্মে, সততায়, শপথে এবং ত্যাগে: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৩:৫৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬