ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

মোহাম্মদপুর থেকে হয়রানি চক্র উচ্ছেদের অঙ্গীকার মামুনুল হকের

ঢাকা-১৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মামুনুল হক বলেছেন, মোহাম্মদপুর এলাকায় অনেক নিরীহ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এতে বাঙালি ও অবাঙালি—নির্বিশেষে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তিনি এই হয়রানি চক্রকে মোহাম্মদপুর থেকে বিতাড়িত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এক ‘জাগরণী পদযাত্রা’য় অংশ নিয়ে মামুনুল হক এসব কথা বলেন। পদযাত্রাটি রবিবার সকাল ১০টায় শঙ্কর থেকে শুরু হয়ে দুপুর সাড়ে বারোটায় মোহাম্মদপুরের বিআরটিসি বাসস্ট্যান্ডে এক পথসভার মাধ্যমে শেষ হয়।

আল্লামা মামুনুল হক তাঁর বক্তব্যে একটি নিরাপদ ঢাকা-১৩ গড়ার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, এমন একটি পরিবেশ তৈরি করা হবে যেখানে কেউ কারো ওপর জবরদস্তি করতে পারবে না। নারীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, মা-বোনেরা রাস্তায় নির্বিঘ্নে চলাচল করতে পারবেন। কেউ তাদের ইভটিজিং, হয়রানি বা সাইবার বুলিং করার সাহস পাবে না। তিনি আরও বলেন, নারীদের সম্মান রক্ষার্থে লক্ষ লক্ষ যুবককে সঙ্গে নিয়ে একটি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরে হাতুড়ির আঘাতে দোকান কর্মচারীর মৃত্যু, মালিকের ছেলে আটক

মোহাম্মদপুর থেকে হয়রানি চক্র উচ্ছেদের অঙ্গীকার মামুনুল হকের

আপডেট সময় : ১১:০৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬