মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক প্রবাসীর স্ত্রী ও তার শিশু সন্তান গত ছয় দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ সায়েরা খানম (৩০) উপজেলার দানাপুর গ্রামের দুবাই প্রবাসী হেলাল মিয়ার স্ত্রী। গত রবিবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাদের আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
পারিবারিক সূত্রে জানা গেছে, সায়েরা খানম তার শিশু কন্যাকে নিয়ে বাড়ি থেকে বের হন। দীর্ঘ সময় পার হওয়ার পরও তারা ফিরে না আসায় এবং সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো হদিস না মেলায় উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার। এ ঘটনায় নিখোঁজ গৃহবধূর শ্বশুর আলফু মিয়া গত সোমবার কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, নিখোঁজ প্রবাসীর স্ত্রী ও তার শিশু সন্তানকে খুঁজে বের করতে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে। তাদের অবস্থান শনাক্তে সম্ভাব্য সব ধরনের প্রযুক্তিগত ও গোয়েন্দা সহায়তা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
রিপোর্টারের নাম 
























