ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

রংপুরে হাতুড়ির আঘাতে দোকান কর্মচারীর মৃত্যু, মালিকের ছেলে আটক

রংপুর নগরীর খামার মোড় এলাকায় একটি দোকানে হাতুড়ির আঘাতে শাওন (২৫) নামে এক দোকান কর্মচারী নিহত হয়েছেন। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে উত্তেজিত জনতা দোকান মালিকের ছেলে মিজানুর রহমান মনুকে (২২) আটক করে পুলিশে সোপর্দ করেছে। নিহত শাওনের বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারিতে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। দোকানের থালা-বাসন ধোয়ার স্থানে থুথু ফেলা নিয়ে নিহত শাওন ও অভিযুক্ত মিজানুর রহমানের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দোকান থেকে বের হয়ে যাওয়ার সময় মিজানুর রহমান পেছন থেকে শাওনের মাথায় হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করেন। এতে শাওন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে, দোকান মালিক আমির হোসেনের ছেলে মিজানের সাথে শাওনের কথা কাটাকাটির এক পর্যায়ে শাওনের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। নিহত শাওনের লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের মাঝেই তিউনিসিয়ার কোচের বিদায়: দায়িত্ব হার্ভে রেনার্ডের কাঁধে

রংপুরে হাতুড়ির আঘাতে দোকান কর্মচারীর মৃত্যু, মালিকের ছেলে আটক

আপডেট সময় : ০৫:০৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬